শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৯০ পড়া হয়েছে

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সম্মেলনটি কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেল অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, পরিচালকরা- মোঃ সানাউল্লাহ সাহিদ, আক্কাচ উদ্দিন মোল্লা, ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান এবং মিসেস তাহেরা ফারুক উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকরা- ইমতিয়াজ ইউ. আহমেদ, রাশেদ সরওয়ার, এম. এম. সাইফুল ইসলাম ও মোস্তফা হোসেন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

ব্যাংকের সিএফও মোঃ জাফর ছাদেক ২০২৪ সালের সার্বিক ব্যবসায়িক তথ্যচিত্র উপস্থাপন করেন। এছাড়া সম্মেলনে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানরা এবং শাখার ব্যবস্থাপকরা উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন। ব্যাংকের কোম্পানি সচিব মোঃ আবুল বাশার অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন।

সম্মেলনে আলোচকরা বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাছাড়া আলোচকরা বিগত বছরের ব্যবসায়িক সফলতা এবং চলতি বছরে ব্যবসায়িক নতুন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কলাকৌশল নিরূপন এবং এ বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সম্মেলনে বিগত বছরে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের নির্বাহীরাকে তাঁদের কৃতিত্বপূর্ণ অবদান এবং সফলতার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024