শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অর্থ নয়, গৌরব বেছে নেবেন ভিনিসিয়ুস—বিশ্বাস আনচেলত্তির

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৭৪ পড়া হয়েছে

বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ব্রাজিলিয়ান তারকা ভিনিসিযুস জুনিয়র। নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে আছেন সেরাদের সেরার কাতারে। রয়েছেন কিংবদন্তি হওয়ার দৌড়ে। রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় অস্ত্র বলা হয় তাকে। বর্তমানে এই রিয়াল মাদ্রিদ তারকার বাজার মূল্য ২০০ মিলিয়ন ইউরো।

তবে গেল বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছে, এই তারকাকে নিজেদের ডেরায় বেড়াতে ১ বিলিয়ন ইউরো খরচ করতে রাজি সৌদি আরব। ফুটবল ইতিহাসে এর আগে এমন লোভনীয় প্রস্তাব দেওয়া হয়নি কোনো ফুটবলারকে। এমন খবর সামনে আসার পর ফুটবল বিশ্বে গুঞ্জন চলছে, ২৪ বছর বয়সী এই তারকা কি সেই প্রস্তাবে সাড়া দেবেন। গৌরব না অর্থ, কোন পথ বেছে নিবেন তিনি। এই বিষয়ে ভিনিসিয়ুস নিজে কিছু না বললেও, রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির মতে অর্থ নয়, গৌরবের পথে হাঁটবেন এই ব্রাজিলিয়ান।

গতকাল সংবাদ সম্মেলনে কথা বলেন ইতালিয়ান কোচ আনচেলত্তি। সেখানে ভিনিসিয়ুসকে নিয়ে চলমান গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনো উত্তর দেননি তিনি। তার মতে, ফুটবলে হতে পারে যেকোনো কিছু। তবে তার বিশ্বাস অর্থ নয়, গৌরব বেছে নেবেন ভিনিসিয়ুস।

আনচেলত্তি বলেন, ‘আমি ফুটবলের সবকিছুই বুঝি। গত গ্রীষ্মে আমি বুঝতে পেরেছিলাম টনি ক্রুস ফুটবল থেকে অবসর নিচ্ছেন। অনেকেই এটা বুঝতে পারেনি, কিন্তু আমি বুঝেছি। আমি সব বুঝি। আমার মনে হয় তিনি অর্থ নয় গৌরব বেছে নেবেন।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024