শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

গোল্ডেন ভিসা দিচ্ছে আরব আমিরাত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাত গোল্ডেন ভিসার এখন নতুন তিনটি ক্যাটাগরি অন্তর্ভুক্ত করেছে। এই নতুন উদ্যোগের মাধ্যমে বিশেষত শিক্ষা, গেমিং ও বিলাসবহুল জীবনযাত্রার ক্ষেত্রে আমিরাতে দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ পাবেন।

শিক্ষক ও শিক্ষাবিদদের জন্য গোল্ডেন ভিসা

আমিরাতের জ্ঞান ও মানব উন্নয়ন কর্তৃপক্ষ (কেএইচডিএ) ২০২৪ সালের অক্টোবরে শিক্ষকদের জন্য গোল্ডেন ভিসা চালু করেছে। এই ভিসা বেসরকারি শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা শিক্ষকদের দেওয়া হবে। ১০ বছরের পুনর্নবীকরণযোগ্য এই ভিসার আওতায়, শিক্ষকরা তাদের পরিবারের সদস্যদেরও স্পনসর করতে পারবেন।

গেমিং ভিসা

দুবাইয়ের গেমিং এবং ই-স্পোর্টস শিল্পকে উৎসাহিত করতে ‘দুবাই গেমিং ভিসা’ চালু করা হয়েছে। এটি দুবাই প্রোগ্রাম ফর গেমিং- ২০৩৩ এর অধীনে গেমিং শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দেওয়া হবে। গেমিং ভিসার আওতায় আসা ব্যক্তিরা দুবাইকে গেমিং ও ই-স্পোর্টসের বিশ্বমানের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করবেন।

বিলাসবহুল ইয়ট মালিকদের জন্য গোল্ডেন ভিসা

আবু ধাবি কর্তৃপক্ষ ‘আবু ধাবি গোল্ডেন কুয়ে’ উদ্যোগের আওতায় বিলাসবহুল ইয়ট মালিকদের জন্য ১০ বছরের গোল্ডেন ভিসা প্রদান শুরু করেছে। ৪০ মিটার বা তার চেয়ে বড় ব্যক্তিগত ইয়টের মালিকরা এ ভিসার জন্য যোগ্য। এছাড়া, ইয়ট নির্মাণ সংস্থার শেয়ারহোল্ডার, সিইও ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মীরা এই সুবিধা পেতে পারেন। তথ্য: আরব নিউজ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024