শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বচ্চন পরিবারের সদস্য হতে চলেছেন শাহরুখ কন্যা!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ পড়া হয়েছে

অনেকদিন ধরেই গুঞ্জন, বলিউড কিং শাহরুখ খানের কন্যা সুহানা খানের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অমিতাভ বচ্চনের নাতি অগ্যস্তা নন্দা। বলা যায়, এই মুহূর্তে সুহানার সঙ্গে এখন নিবিড় যোগাযোগ বচ্চন পরিবারের সঙ্গে।

শোনা গেছে, অভিষেক বচ্চন নাকি সুহানার মাথায় হাত রেখে আশির্বাদও করেছেন। আবার অগস্ত্যার মা তথা হবু শাশুড়ি শ্বেতা বচ্চন নন্দার মন নাকি বরফের মতো কঠিন! তাই বচ্চন পরিবারের নতুন সদস্য হবেন কিনা শাহরুখ কন্যা- তা নিয়েও ছিল নানান চর্চা। এবার সে দ্বিধাও দূর করলেন সুহানা খান নিজেই!

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানাচ্ছে, সম্প্রতি সুহানার এক ফটোশুটে মুগ্ধ শ্বেতা বচ্চন নন্দা। সে কথা সামাজিক যোগাযোগমাধ্যমেই জানালেন তিনি। বোঝা গেল, সুহানাকে অনেক পছন্দ করেন তার প্রেমিকের মা, অনেকটা খুশিই সুহানার প্রতি।

সুহানার সেই ফটোশুটে দেখা যায়, হাওয়ায় উড়ছে তার চুল। যেখানে সুহানার সৌন্দর্য ফুটে উঠেছে। নেটিজেনরা তো বটেই, তার রূপের প্রশংসা করলেন শ্বেতা নন্দা। লিখলেন, ‘ঝলমল করছ’। আবার মায়ের সেই মন্তব্য ভাগ করে নিয়েছেন সুহানার হবু ননদ নভ্যা। আর সে থেকেই বি টাউনে গুঞ্জন, মান্নাত ও বচ্চন বাড়িতে একসঙ্গেই বাজতে চলেছে বিয়ের সানাই!

অগ্যস্ত-সুহানা পরস্পরকে ভালোবাসেন, এই খবর অনেক দিনের। প্রায়ই একসঙ্গে তাদের দেখা মেলে। অনেক সময় অগ্যস্ত বোন নভ্যা নভেলি নন্দাকে সঙ্গে নিয়ে সুহানার সঙ্গে ছুটি কাটিয়েছেন বিদেশে। সব মিলিয়ে সুহানা যে বচ্চনবধূ হতে চলেছেন তেমনই শোনা যাচ্ছে অনেকদিন ধরে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024