শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভারতে ২৭ বাংলাদেশি গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৯৫ পড়া হয়েছে

ভারতের কেরালার কোচি অঞ্চলে অবৈধভাবে বসবাস ও কাজকর্ম করার অভিযোগে ২৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

স্থানীয় পুলিশ বলছে, এর্নাকুলাম জেলার উত্তর পারাভুর এলাকায় এর্নাকুলাম গ্রামীণ পুলিশ ও সন্ত্রাস দমন স্কোয়াডের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযোগ তোলা হয়েছে, বাংলাদেশি নাগরিকরা পশ্চিমবঙ্গ থেকে আসা অভিবাসী শ্রমিকদের বেশে বিভিন্ন স্থানে কাজ করছিল। গ্রেপ্তারকৃতদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে, চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ক্লিন’-এর অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। গত দুই সপ্তাহ আগে এর্নাকুলামে প্রথম ২৮ বছর বয়সী তাসলিমা বেগমকে গ্রেপ্তার করা হয়। এরপর জেলা পুলিশ সেখানে অভিযান শুরু করে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024