শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

চ্যাম্পিয়নস ট্রফিতে থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ পড়া হয়েছে

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠছে নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। ৮ দলের অংশগ্রহণে এই মেগা টুর্নামেন্টে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। এ ছাড়া সব অধিনায়কদের মিলনমেলা ‘ক্যাপ্টেনস ইভেন্ট’ বাতিল করা হয়েছে। এসব না হওয়ার পেছনে দলগুলোর আন্তর্জাতিক সিরিজ শেষ হওয়া, পাকিস্তানে পৌঁছানো, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার পাকিস্তান সফর অনিশ্চিতসহ একাধিক কারণ রয়েছে।

পাকিস্তানের একাধিক গণমাধ্যমসহ ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

এই মুহূর্তে ভারত সফরে আছে ইংল্যান্ড দল। সেখানে তারা টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলছে। এই সিরিজ শেষ হবে ১২ ফেব্রুয়ারি। সিরিজ শেষে দলকে ৭ দিনের বিশ্রাম দিতে চায় ইসিবি। অন্যদিকে, শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার সিরিজ শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। পাকিস্তানে যাওয়ার আগে তাদেরকেও ৪ দিনের বিশ্রাম দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া। এছাড়া প্রস্তুতি ম্যাচও খেলবে না তারা।

মূলত এসব কারণেই হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠান। জিও সুপারে আইসিসির এক কর্মকর্তা বলেছেন, পিসিবি ও আইসিসির আগ্রহ থাকার পরও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া যথা সময়ে না থাকায় উদ্ধোধনী অনুষ্ঠান হচ্ছে না।

আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান না হলেও পাকিস্তানের পুনঃনির্মিত স্টেডিয়ামগুলো উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। ৭ ফেব্রুয়ারি গাদ্দাফি স্টেডিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, আর ১১ ফেব্রুয়ারি করাচির জাতীয় স্টেডিয়াম উদ্বোধন করবেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

এছাড়া ১৬ ফেব্রুয়ারি লাহোর ফোর্টে চ্যাম্পিয়ন্স ট্রফির স্থানীয় উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করবে পিসিবি, যেখানে বোর্ড ও আইসিসি কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, পাকিস্তানের সাথে সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনালসহ একাধিক ম্যাচের ভেন্যু বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের পারফম্যান্সের ওপর।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ০৯ মার্চ পর্দা নামবে টুর্নামেন্টটির। আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান। ম্যাচটি হবে করাচিতে। এ ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৩ ফেব্রুয়ারি। এই ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে।

টুর্নামেন্ট শুরুর একদিন পর তথা আগামী ২০ ফেব্রুয়ারি শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ৮ দলের টুর্নামেন্টে সর্বমোট ১৫ টি ম্যাচ হবে। আয়োজক পাকিস্তানের তিনটি মাঠ ছাড়াও নিরপেক্ষ ভেন্যু হিসেবে থাকছে দুবাই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024