শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

স্টেডিয়াম থেকে ইমরান খানের নাম মুছে ফেলার অভিযোগ, যা বলছে পিসিবি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে

চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে নতুনভাবে সাজানো হচ্ছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। বড় পরিসরে সংস্কারকাজের পর নতুন চেহারার এই স্টেডিয়ামে নাকি পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের নাম থাকছে না! স্টেডিয়ামের এনক্লোজার থেকে নাকি মুছে ফেলা হবে এই কিংবদন্তি ক্রিকেটারের নাম।

সামাজিক মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা পুরো বিষয়টিকে গুজব আখ্যা দিয়েছে।

ইমরান খান এখন আর শুধু কিংবদন্তি ক্রিকেটার পরিচয়ে সীমাবদ্ধ নন। তিনি পাকিস্তানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা। অন্যদিকে পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও সামলাচ্ছেন। সাম্প্রতিক সময়ে ইমরানের রাজনৈতিক দলকে তার নির্দেশে কঠোর হস্তে দমন করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

তাই অনেকে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ভেবেছিলেন, হয়ত এই বৈরিতার সূত্র ধরেই ইমরানের নাম সরে যাচ্ছে গাদ্দাফি স্টেডিয়ামের এলক্লোজার থেকে। তবে এই সংবাদ খণ্ডন করে পিসিবির এক দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, ‘কোনও এনক্লোজারের নাম পরিবর্তন বা সরানো হয়নি।’ সব এনক্লোজারের নাম আগের মতোই থাকবে বলে নিশ্চিত করেছেন তিনি।

প্রসঙ্গত, ১৯৯২ সাল থেকে এই স্টেডিয়ামে রয়েছে ইমরান খান এনক্লোজার। এটি একটি ভিআইপি স্ট্যান্ড। এটি স্থায়ীভাবে গাদ্দাফি স্টেডিয়ামে বিদ্যমান রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024