শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আজ বাংলাদেশে আসছে চ্যাম্পিয়নস ট্রফি, ছবি তোলার সুযোগ পাবেন সমর্থকরা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৫ পড়া হয়েছে

বিশ্বভ্রমণে বের হয়েছে ক্রিকেটের মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা। তার অংশ হিসেবে পাঁচ দিনের জন্য বাংলাদেশে আসছে ট্রফিটি। সোমবার (৯ ডিসেম্বর) ঢাকায় এসে পৌঁছাবে ট্রফিটি।

বিসিবি জানিয়েছে, দুপুর নাগাদ ঢাকায় আসবে শিরোপা। ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ট্রফির প্রদর্শনী হবে। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হবে। সেখানেই জনসাধারণ দেখতে পারবেন এই ট্রফি।

তিন কেজি এক’শ গ্রামের এ সুদৃশ্য ট্রফিটি দেশে পৌঁছে নিরাপদে রাখা হবে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ট্রফিটি নেওয়া হবে কক্সবাজারে। ১১ ডিসেম্বর কক্সবাজারের লাবনী পয়েন্টে সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত ট্রফি রাখা হবে। সেদিন বিকেলেই ঢাকায় ফিরে আনা হবে।

১২ ডিসেম্বর সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা রাখা হবে। এই সময় সমর্থকরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন।

১৩ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি নেওয়া হবে। সেখানে জাতীয় দলের পুরুষ ও নারী ক্রিকেটার, সাবেক ক্রিকেটার, অফিসিয়াল, সংগঠক, স্পন্সর এবং গণমাধ্যমকর্মীরা ট্রফির সান্নিধ্য পাবেন।

২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। ভারত পাকিস্তানে যেতে চায় না বলে, হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। রীতি অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী দেশগুলোতে নেওয়া হয় ট্রফি। বাড়িয়ে দেওয়া হয় উত্তেজনা, উন্মাদনা।

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে আট দল। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024