শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মালা বিক্রেতা সেই ভাইরাল মোনালিসা এবার বলিউডে!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে

১৪৪ বছর পর ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। আর এ মেলায় ফুল বিক্রি করতে গিয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন ষোড়শী মোনালিসা ভোসলে। ভাগ্যের চাকা ঘুরে যেতে চলেছে রাতারাতি ভারতের সেনসেশন হয়ে উঠা মোনালিসার ! যাকে নিয়ে বর্তমানে উত্তাল পুরো ভারত। এবার সেই তরুণী অভিনয় করতে যাচ্ছেন বলিউড সিনেমায়।

মালা বিক্রি করাই যার মূল পেশা। পেট চালাতে সম্প্রতি কুম্ভ মেলায় এসেছিলেন মোনালিসা। কুম্ভ মেলায় রুদ্রাক্ষ আর পুঁথির মালা বিক্রি করে সমাজমাধ্যমে রাতারাতি ভাইরাল হয়েছিলেন মধ্যপ্রদেশের ইন্দোরের ষোড়শি এই কন্যা। তার ঘন নীল চোখের কারণেই অবশ্য সবার দৃষ্টি কাড়েন তিনি।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই শোনা গিয়েছিল, মোনালিসা নাকি সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন! সেই খবরকেই সত্যি প্রমাণিত করে জীবনের প্রথম ছবির জন্য তাকে সই করালেন পরিচালক।

সনোজ মিশ্রর পরিচালনায় ‘দ্য ডায়েরি অব মণিপুর’ সিনেমায় অভিনয় করতে চলেছেন মহাকুম্ভের এই ভাইরাল কন্যা মোনালিসা। সম্প্রতি পরিচালক খোদ মোনালিসার মহেশ্বরের বাড়িতেও গিয়েছিলেন। তার সাথে ছবি দিয়ে তাকে সিনেমায় চুক্তিবদ্ধ করার ঘোষণা দেন।

মোনালিসার সাথে ছবি পোস্ট করে সনোজ মিশ্র মোনালিসার বলিউড অভিষেকের খবর জানান। আগামী ফেব্রুয়ারি মাস থেকেই সেই ছবির শুটিং শুরু হবে।

মোনালিসা ভাইরাল হওয়ার পর পরই শোনা গিয়েছিল, তিনি নাকি আল্লু অর্জুনের নায়িকা হতে চলেছেন! ‘পুষ্পা ৩’-এ তাকেই নাকি নায়িকা হিসেবে পেতে চান আল্লু। সত্যিই যদি এমনটা হয় তবে তো ভাগ্যের চাকা ঘুরে গেল!

এদিকে, খ্যাতি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভক্তদের সংখ্যাও। মালা কেনার বদলে মোনালিসার কাছে সেলফি তোলার অনুরোধ বেশি আসতে শুরু করে। বাধ্য হয়েই কুম্ভ মেলা ছেড়ে মহেশ্বরে বাড়িতে ফিরে যান মোনালিসা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024