শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এক্সিম ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৭ পড়া হয়েছে

এক্সিম ব্যাংকের ঢাকা অঞ্চলের বিশেষ ব্যবসা উন্নয়ন সম্মেলন আজ অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (১ ফেব্রুয়ারি) ব্যাংকটি এক সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেছে।

প্রধান কার্যালয়ে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ আখতার হোসেন এবং সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ (জুম্মা)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম, মোঃ মইদুল ইসলাম এবং ঢাকা অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আখতার হোসেন সকল শাখা ব্যবস্থাপকদের সততা, নিষ্ঠা এবং সর্বোত্তম গ্রাহকসেবা প্রদানের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে আব্দুল আজিজ ব্যাংকের সার্বিক কার্যক্রম এবং ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা করে কিভাবে কাঙ্খিত ফলাফল অর্জন করা যায় সে বিষয়ে সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রদান করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024