শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হিসেবে মোহাম্মদ ইকবালের যোগদান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৩ পড়া হয়েছে

সম্প্রতি শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হিসেবে যোগদান করেছেন দীর্ঘ ২৮ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ ইকবাল।

চতুর্থ প্রজন্মের শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি’তে যোগদানের পূর্বে ইকবাল সিটিজেনস ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ বিজনেস এবং ক্যামেলকো হিসেবে দায়িত্বপালন করেছেন।

২৮ বছরের কর্মজীবনে তাঁর অগ্রণী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং সিটিজেনস ব্যাংকে চাকরির অভিজ্ঞতা রয়েছে এবং এসব ব্যাংকে কর্পোরেট, ইমার্জিং কর্পোরেট, এসএমই ও বিশেষ প্রোগ্রামের প্রধান, ক্রেডিট রিস্ক, এগ্রিকালচার ক্রেডিট, রিটেইল ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং (এসএমই সেগমেন্ট), সাসটেইনেবল ফাইন্যান্স, আর্থিক অন্তর্ভুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তাঁর কর্মদক্ষতার ফলে পূর্বে কর্মরত ব্যাংক সমূহ বিভিন্ন পদক অর্জন করে।

মোহাম্মদ ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম অনার্স (ফিন্যান্স) এবং এমকম (ব্যাংকিং) ডিগ্রী অর্জন করেন। তিনি ব্যাংকের বিভিন্ন বিষয়ের উপর দেশ-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেন। ইকবাল বিআইবিএম, বিএবি এবং বিসিক এর ঝঈওঞও এ পাঠদান করেছেন। পেশাগত দক্ষতা বৃদ্ধিকল্পে তিনি জাপান, চীন, মালয়েশিয়া, ফিলিপাইন, ভারত, নেপাল এবং ভুটান ভ্রমণ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024