শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাপ্তাহিক দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফান্ড

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৮ পড়া হয়েছে

পুঁজিবাজারের প্রধান সূচক ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর কমেছে ২৬ দশমিক ৩০ শতাংশ। কোম্পানিটির শেয়ারের মূল্য কমেছে ৫ টাকা ৬০ পয়সা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি থাই ফুডস লিমিটেডের শেয়ারদর কমেছে ১৭ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ২ টাকা ৭০ পয়সা।

আর তালিকায় তৃতীয় স্থানে থাকা রেনেটা পিএলসির শেয়ারদর কমেছে ১৩ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৮০ টাকা ২০ পয়সা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এডিএন টেলিকমের ১৩ দশমিক ৫১ শতাংশ, বিবিএস ক্যাবলসের ১২ দশমিক ৭২ শতাংশ, সালভো কেমিক্যালসের ১২ দশমিক ১৩ শতাংশ, ক্যাপিটেক গ্রামীণ ফার্স্ট ব্যাংক গ্রোথ ফান্ড ১১ দশমিক ৮৪ শতাংশ, গ্লোডেন সন লিমিটেডের ১১ দশমিক ১১ শতাংশ, ওরিয়ন ফার্মার ১০ দশমিক ৪৫ শতাংশ এবং ইভেন্স টেক্সটাইল লিমিটেড ১০ দশমিক ৩১ শতাংশ শেয়ার দর কমেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024