শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৯ পড়া হয়েছে

দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

শনিবার (১ ফেব্রুয়ারি) এই দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ঘোষণা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যা আজ রবিবার (২ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

নতুন দর অনুযায়ী, রবিবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকায় বিক্রি হবে। আর প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ১ লাখ ১৮ হাজার ৫৪১ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৯৭ হাজার ৪৭৬ টাকা।

শনিবার পর্যন্ত বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৯১ টাকায়। তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024