পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এখন থেকে কোম্পানিটির নাম ‘ বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড’-এর পরিবর্তে ‘ বাংলাদেশ ল্যাম্পস পিএলসি’ হবে। ৪ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটি বাংলাদেশ ল্যাম্পস পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করছে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।