শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের চৌমুহনী শাখা স্থানান্তরিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ পড়া হয়েছে

উন্নত সেবা প্রদানের প্রত্যয় নিয়ে নতুনভাবে সজ্জিত শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির চৌমুহনী শাখা রবিবার (০২ ফেব্রুয়ারি) থেকে নতুন ঠিকানায় (জামান প্লাজা, ৩৩ ডিবি রোড, চৌমুহনী, বেগমগঞ্জ, নোয়াখালী) ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান মাহমুদুল শামীম তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত স্থানান্তরিত শাখার উদ্বোধন করেন।

২০১০ সালের ২৯ ডিসেম্বর ব্যাংকের চৌমুহনী শাখার কার্যক্রম শুরু হয়েছিল। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে এবং সমাজের সর্বস্তরের মানুষদেরকে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকের এই শাখাটিকে নতুন জায়গায় স্থানান্তর করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের চৌমুহনী শাখার ব্যবস্থাপক মো: আব্দুল হান্নান, নোয়াখালী ইন্ডাস্ট্রিয়াল মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, আবাসন শিল্প সমিতির সভাপতি মো: শাহজাহান, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, নোয়াখালী সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূঁইয়া-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন শাখার কার্যক্রম শুরু উপলক্ষ্যে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে ব্যাংকের শাখা প্রাঙ্গণে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024