শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাশ্রয়ী মূল্যের নতুন প্রিন্টার দেশের বাজারে উন্মোচন করেছে ব্রাদার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৮ পড়া হয়েছে

ব্রাদার ইন্টারন্যাশনাল (গালফ) এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসির পক্ষ থেকে নতুন প্রিন্টার সিরিজ নিয়ে এক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) লেকশোর গ্রান্ড হোটেলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে টোনার বক্স সিরিজের ৬টি এবং নতুন সিরিজের ৮টি মডেলের প্রিন্টার উন্মোচন করা হয়েছে। এই প্রিন্টারগুলি আধুনিক ব্যবসায়ের চাহিদা মেটাতে উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে।

অনুষ্ঠানটি গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল ফাত্তাহ, পরিচালক মোহাম্মদ রফিকুল আনোয়ার এবং উপ-পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন খন্দকারের উপস্থিতিতে আয়োজিত হয়েছে। ব্রাদার ইন্টারন্যাশনাল (গালফ) থেকে মিঃ ভাভিক মাতানি অনলাইনে যোগদান করেন।

নতুন এই টোনার বক্স সিরিজের সাশ্রয়ী টোনার কার্টিজ প্রতি পৃষ্ঠায় ৫০ পয়সা খরচে মুদ্রণ করতে সক্ষম, যা ব্যবহারকারীর খরচ কমায়। ব্রাদারের এই সাশ্রয়ী সমাধান ব্যবসা ও ব্যক্তিদের জন্য উচ্চমানের প্রিন্টিং নিশ্চিত করে।

কেন ব্রাদার এর এই নতুন টোনার সিরিজ ব্যবহার করবেনঃ
এই প্রিন্টারটি প্রতি মিনিটে ৩৪ পৃষ্ঠা প্রিন্ট এবং স্বয়ংক্রিয় ডুপ্লেক্স প্রিন্টিং সুবিধা সহ ২,৬০০ পৃষ্ঠা পর্যন্ত সাশ্রয়ী টোনার ব্যবহার করে। এছাড়াও, এই প্রিন্টারগুলো A4, A5, A6 সাইজের কাগজ এবং খাম সহ বিভিন্ন ধরনের কাগজ সাইজ সমর্থন করে। ২৫০ শীট ধারণক্ষমতা সম্পন্ন কাগজ ট্রে এবং ৫০ শীটের স্বয়ংক্রিয় ডকুমেন্ট ফিডার ব্যবহারকারীদের বিভিন্ন প্রিন্টিং চাহিদা পূরণে সহায়ক।

ব্রাদার ১১০ বছরেরও বেশি সময় ধরে প্রিন্টিং প্রযুক্তি সরবরাহ করে আসছে যা বিশ্বখ্যাত জাপানি ব্র্যান্ড। ১৬ বছরেরও অধিক সময় ধরে বাংলাদেশের বাজারে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি ব্রাদার ব্রান্ডের প্রিন্টার সরবরাহ করে আসছে। তাদের নতুন টোনার বক্স সিরিজ প্রিন্টারগুলো টেকসই, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যে উচ্চমানের প্রিন্টিং সুবিধা প্রদান করে। সবাইকে সাথে নিয়ে ব্রাদার ও গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র দীর্ঘ যাত্রা আজ সার্থকতার মাইলফলকে পৌঁছেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024