শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯২ পড়া হয়েছে

সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীদের অবরোধের কারণে বন্ধ থাকার প্রায় ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।

সোমবার রাত ৯টা ৪৫ মিনিট থেকে ট্রেন চলাচল চালু হয় বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তা।

বনানী থানার ওসি রাসেল সরোয়ার বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাত ৯টা ৪০ মিনিটের দিকে আন্দোলন স্থগিত করে সড়ক-রেলপথ ছেড়ে দেন।

তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থী হাবিবুল্লাহ রনি বলেন, আমরা আজকের মতো আন্দোলন স্থগিত করেছি। এই বিষয়ে প্রেস রিলিজ দিয়ে বিস্তারিত জানাব।

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অবরোধের কারণে আজ বিকাল পৌনে ৪টা থেকে ঢাকার সঙ্গে দেশের অধিকাংশ রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024