শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

‘বাজারে সিন্ডিকেট থাকলে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৫ পড়া হয়েছে

আগের মতো বাজারে চাঁদাবাজি ও সিন্ডিকেট অব্যাহত রেখে বানিজ্য উপদেষ্টা আসন্ন রমজানে দ্রব্যমূল্য বাড়বে না বলে যে বক্তব্য দিয়েছেন তা কতটুকু বাস্তবায়ন হবে এমন প্রশ্ন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়েও চাঁদাবাজি, সিন্ডিকেট করে বিনা পুঁজিতে ভোক্তার টাকা হাতিয়ে নিচ্ছে একটি দুষ্টচক্র। প্রতিদিন বেপরোয়া চাঁদাবাজি ও দখলদারির সংবাদে দেশের মানুষ হতবাক ।

তিনি বলেন, এখনো যদি চাঁদাবাজি ও সিন্ডিকেট অব্যাহত থাকে তবে হাজারো শহিদ জীবন দিয়েছে কিসের জন্য।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, চাঁদাবাজি ও সিন্ডিকেট তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বন্ধ করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে দেশকে চাঁদাবাজি ও সিন্ডিকেটমুক্ত করতে সর্বদলীয় কমিটি গঠনের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024