শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

‘থু আপনাদের মুখে’, কোন ক্ষোভে কাকে বললেন পরীমনি?

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৭ পড়া হয়েছে

শুরু হয়েছে অমর একুশে বইমেলা-২০২৫। প্রতি বছরের ন্যায় এবারও বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী প্রাঙ্গণে বিভিন্ন প্রকাশনীর স্টল সাজানো হয়েছে। তবে এবার ব্যতিক্রম হচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টলের পাশে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছবিযুক্ত একটি ডাস্টবিন বসানো হয়েছে। এ ডাস্টবিন নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু করেছেন নেটিজেনরা। এর পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের মতামত জানাচ্ছেন তারা।

বিষয়টি নিয়ে এবার কথা বললেন ঢালিউড চিত্রনায়িকা পরীমনি। সরাসরি ডাস্টবিন বিতর্ক প্রসঙ্গ না টানলেও ফেসবুক ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে বইমেলা নিয়ে কথা বলেছেন।

অভিনেত্রী পোস্টে লিখেছেন, ‘বই মেলার মতো এত সুন্দর আয়োজন নোংরা করতেছেন, আপনারা কারা আসলে? আপনারাই এই দেশের গু-গোবর ও ময়লা-আবর্জনা। থু আপনাদের মুখে।’

এদিকে পরীমনির এই স্ট্যাটাস শোরগোল ফেলেছে নেট দুনিয়ায়।

আলোচনা-সমালোচনা, পক্ষ-বিপক্ষের মন্তব্যে ভরে গেছে অভিনেত্রীর মন্তব্যের ঘর।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024