শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ফতুল্লায় শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তানভির রহমান (১৭) নামে এক কলেজছাত্রকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার তানভির বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এদিন রাতে মামলার সত্যতা নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম।

মামলার অন্য আসামিরা হলেন- নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাবেক এমপি ব্যবসায়ী নেতা সেলিম ওসমান তার ছোট ভাই নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক এমপি গডফাদার খ্যাত শামীম ওসমান তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চন্দন শীল, ফয়েজ আহমেদ লাভলু, আজমেরী ওসমানের সহযোগি রাতুল মটরসের ফারুক, সন্ত্রাসী শাহ নিজাম, জাকিরুল আলম হেলাল, শাহাদাত হোসেন সাজনু, তানভীর আহমেদ টিটু, এহসানুল হক নিপু উল্লেখযোগ্য।

মামলায় উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট দুপুরে সরকারি তোলারাম কলেজের মোড় ডাক বাংলোর সামনে শামীম ওসমান ও তার ভাই সেলিম ওসমান, ভাতিজা আজমেরী ওসমান ও ছেলে অয়ন ওসমান গংরা আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার জন্য বাদীকে গুলি করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024