শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

‘আর্ট অব প্লেটিং’ শো তে অংশগ্রহণ করে ২০ লক্ষ টাকা জেতার সুযোগ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৪ পড়া হয়েছে

শুরু হয়ে গেলো ফুড প্লেটিং নিয়ে বাংলাদেশের ১ম রিয়েলিটি শো “আকিজ টেবিলওয়্যার আর্ট অব প্লেটিং” এর ২য় সিজন। এবারের সিজনে অংশগ্রহণ করে যিনি প্লেটিং মায়েস্ট্রো হবেন, তিনি জিতে নিবেন ১০ লক্ষ টাকার অর্থ পুরস্কার।

এছাড়াও ১ম রানার-আপ জিতবেন ৫ লক্ষ টাকা, ২য় রানার-আপ ৩ লক্ষ টাকা এবং শীর্ষ ৩০ প্রতিযোগী পাবেন ক্রেস্ট, সার্টিফিকেট, কালিনারি কোর্স, আকিজ টেবিলওয়্যারের এক্সক্লুসিভ ডিনার সেটসহ সর্বমোট ২০ লক্ষ টাকার পুরস্কার।

এ বিষয়ে জানতে চাইলে, আকিজ টেবিলওয়্যারের পক্ষ থেকে আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোঃ খোরশেদ আলম জানান, “১ম সিজনে এই প্রতিযোগিতাটি আয়োজন করে দর্শকদের কাছ থেকে আমরা প্রচুর সাড়া পাই, যার কারণে এবার আমরা আরও বড় পরিসরে পুরো বাংলাদেশের প্লেটিং আর্টিস্টদের এক ছাদের নিচে নিয়ে আসার জন্য এই উদ্যোগ নিয়েছি। ফুড প্লেটিং-এর আর্টে আমাদের সংস্কৃতি এবং নিজস্ব গল্পগুলো পুরো বিশ্বের কাছে তুলে ধরতে এবং এই ফুড আর্ট কালচারকে সমৃদ্ধ করতেই আমাদের এই প্রচেষ্টা।”

১ম সিজনে প্রচুর দর্শক জনপ্রিয়তার পাওয়ার পর ভিন্নধর্মী এই রিয়েলিটি শো’র ২য় সিজনটি এবার দেখা যাবে জাতীয় টেলিভিশনের পর্দায়। এনটিভি, চ্যানেল আই ও দীপ্ত টেলিভিশন ছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে এই শো। প্রাথমিকভাবে, নিজের করা সেরা প্লেটিং’র ছবি তুলে তা ওয়েবসাইটে সাবমিট করে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এরপর অভিজ্ঞ ও বিশেষজ্ঞ শেফদের বিচার বিশ্লেষণের মাধ্যমে সকল অংশগ্রহণকারীদের মধ্য থেকে শীর্ষ ৩০ জনকে বাছাই করা হবে, যারা সুযোগ পাবেন টেলিভিশনের সামনে নিজের আর্ট ও প্লেটিং স্কিল তুলে ধরার।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দেশের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান বিচারক শেফ ড্যানিয়েল সি গোমেজ, আকিজ বশির গ্রুপের হেড অফ মার্কেটিং মোঃ শাহরিয়ার জামান এবং চিফ অপারেটিং অফিসার মোঃ খোরশেদ আলম ও আকিজ টেবিলওয়্যারের কর্মকর্তারা। তারা আসন্ন এই সিজন নিয়ে যাবতীয় তথ্যগুলো বিস্তারিতভাবে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। আলোচনায় ফুড প্লেটিং-কে আর্ট ফর্ম হিসেবে বাংলাদেশে পরিচিত করা এবং লোকাল ট্যালেন্টদের জাতীয় পর্যায়ে উঠে আসার সু্যোগ করে দেয়াই এই প্ল্যাটফর্ম এর মূল উদ্দেশ্য বলে জানান তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024