শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এমটিবি ফাউন্ডেশনের প্রান্তিক মৎস্যজীবীদের জীবিকা সম্পদ অনুদান বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে

এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি তাদের পরিচালিত ‘ক্রিয়েটিং অলটারনেটিভ লাইভলিহুড ফর ভালনারেবল ফিশিং কমিউনিটিজ থ্রু ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিজ (আইজিএএ)’ কর্মসূচির আওতায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিক চর এবং কইয়ারবিল ইউনিয়নের প্রান্তিক মৎস্য শিকারী সম্প্রদায়ের বিপুল সংখ্যক পরিবারের মধ্যে বিকল্প জীবিকার সম্পদ বিতরণ করেছে।

এই কর্মসূচির আওতায়, এমটিবি ফাউন্ডেশন কাঁকড়া চাষ, হাঁস পালন, ক্ষুদ্র ব্যবসা এবং বসতবাড়ির বাগান করার জন্য উপকরণ বিতরণ করেছে। এই ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিজ জেলেদের পরিবারের নারী সদস্যদের দ্বারা চালিত হবে যারা মাছ ধরার নিষেধাজ্ঞার সময় সারা বছর তাদের বিকল্প আয়ের উৎস তৈরির লক্ষ্যে তাদের নিয়মিত কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামিয়া চৌধুরী, সিইও, এমটিবি ফাউন্ডেশন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমটিবি কক্সবাজার শাখার শাখা ব্যবস্থাপক, মোঃ রবিউল হোসেন ও এমটিবি চকরিয়া শাখার শাখা ব্যবস্থাপক, মোঃ ইকরামুল বাশার এবং নজরুল স্মৃতি সংসদের নির্বাহী পরিচালক, শাহাবুদ্দিন পান্না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024