শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট ১ ঘণ্টার মধ্যে শেষ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১ পড়া হয়েছে

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এই ম্যাচকে ঘিরে সমর্থকদের উত্তেজনা থাকে তুঙ্গে। এই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয় না অনেকদিন ধরে। দুই দলের দেখা হয় শুধু বৈশ্বিক আসর ও এশিয়া কাপে। এই দুই দল আবারও মাঠে নামতে চলছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

ভারতের আপত্তির কারণে অনেকদিন ধরে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শঙ্কা ছিল। তবে আইসিসির হস্তক্ষেপে সমঝোতায় পৌঁছে ভারত ও পাকিস্তান হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে রাজি হয়েছে। ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাইতে।

ভারত ও পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটিও হবে দুবাইতে। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে এই দুই দলের মহারণ। এই হাইভোল্টেজ লড়াইয়ের টিকিট বিক্রি শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুধু এই হাইভোল্টেজ ম্যাচই নয়। বাংলাদেশসহ ভারতের যে চারটি ম্যাচ হবে দুবাইতে সবগুলো ম্যাচের টিকিটই শেষ হয়েছে কয়েক ঘণ্টার মধ্যে। আইসিসির যেকোনো টুর্নামেন্টেই ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের ওপরই দর্শকদের বেশি মনোযোগ থাকে।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। চাহিদার তীব্রতার কারণে অনেক দর্শক বঞ্চিত হয়েছেন টিকিট থেকে।

ভারতীয় সংবাদ সংস্থা আইএনএসকে এক সমর্থক বলেন, ‘লাইন যে লম্বা হবে, তা বুঝতে পারছিলাম। কিন্তু টিকিট শেষ হয়ে যাবে এত দ্রুত, তা কল্পনাও করিনি! লাইনে দাঁড়িয়ে যখন নিজের জায়গা নিশ্চিত করলাম, তখন দেখি মাত্র দুটি ক্যাটাগরির টিকিট বাকি, যা আমার বাজেটের বাইরে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024