শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৬ পড়া হয়েছে

সাবেক বৈদেশিক কর্মসংস্থান ও স্থানীয় সরকার মন্ত্রী এবং ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুদকের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা গেছে, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এই আদেশ দেন।

মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করেন।

আবেদনে দুদক কর্মকর্তা জানান, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী থাকাকালীন মোশাররফ হোসেন অবৈধ উপায়ে এবং অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন।

আবেদনে দুদক কর্মকর্তা বলেন, তিনি একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছেন ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। তিনি যদি দেশ ছেড়ে পালিয়ে যান, তাহলে মামলার তদন্ত ব্যাহত হতে পারে। তাই তার বিদেশ যাওয়া ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024