শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রাতে মাঠে নামছে বার্সেলোনা, ইনজুরি কাটিয়ে ফিরছেন ওলমো

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৮ পড়া হয়েছে

লেগানেসকে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। একই প্রত্যাশা নিয়ে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ২টা ৩০ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

লা লিগায় পয়েন্ট টেবিলের তিনে থাকলেও দুর্দান্ত ছন্দে রয়েছে কাতালানরা। সদ্যই সুপার কাপের শিরোপা জেতা দলটা কোপা দেল রেতেও নিজেদের আধিপত্য ধরে রেখেছে। এবার তাদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া।

এখন পর্যন্ত আটবার কোপা দেল রের শিরোপা ঘরে তুলেছে ভ্যালেন্সিয়া। সবশেষ বার্সাকে হারিয়েই শিরোপা ঘরে তুলেছিল দলটি। আবারও তাদের সামনে বার্সা বাধা। তবে পরিসংখ্যানে যোজন যোজন এগিয়ে বার্সা। ৬২ ম্যাচে বার্সার ৩৩ জয়ের বিপরীতে মাত্র ১২ জয় ভ্যালেন্সিয়ার।

এদিকে ২০২০-২১ মৌসুমে কোপা দেল রের শিরোপা ঘরে তুলেছিল বার্সেলোনা। এখন পর্যন্ত ৩১ বার কোপা জিতেছে তারা। রাফিনিয়া, লেভান্দোভস্কিরা ফিরেছেন পুরনো ছন্দে। ইনজুরির কারণে বার্সা গোল্পোস্টের নিচে দেখা যাবে না স্টেগানকে। তবে সুখবর হলো এই ম্যাচ দিয়ে ইনজুরি কাঁটিয়ে মাঠে ফিরছেন দানি ওলমো।

এই ম্যাচকে সামনে ২০ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে স্প্যানিশ জায়ান্টরা। যেখানে জায়গা পেয়েছেন দানি ওলমো।

ভ্যালেন্সিয়া ম্যাচের জন্য বার্সেলোনার স্কোয়াড: কিউবারসি, বালদে, আর. আরাউজো, আই. মার্টিনেজ, ফেরান, পেদ্রি, লেভানডোসকি, রাফিনিয়া, ইনাকি পেনা, পাবলো তোরে, ফার্মিন, এম. কাসাড্টো, ওলমো, লাউমিন, জুল অলিভিয়ে কুন্দে, এরিক গার্সিয়া, ভয়েচেখ শ্টেন্সনে, দিয়েগো কোচেন, হেক্টর ফোর্ট, এবং জেরার্ড মার্টিন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024