শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শিরোনামহীন পাতা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১০ পড়া হয়েছে

গলি থেকে ফিরি রাজপথে,
ভীড়ের মাঝে খুঁজে পাই না
নিজেকে,
হারাতে হারাতে গলির প্রান্তে ফিরে যাই-
মনে পড়ে যায় সেই মুখ,
যে মুখে আর কোনো কথা নেই,
যে মুখে একসময় ছিল অজস্র স্বপ্ন।

আলমারি ভর্তি পুরনো কাগজ,
তার মধ্যে চাপা পড়ে আছে এক সময়,
কিছুদিন আগে যে মানুষটি ছিল,
আজ আর সে নেই।
আমিও আর নেই,
আমি যেন এক পাতা রংহীন,
যে পাতার কোনো শিরোনাম নেই।

শহরের কোলাহলে অদৃশ্য হয়ে যাই,
কোনো শব্দ নেই,
নির্জনতা সবার মাঝে—
মধ্যরাতে,
নিয়নের আলোয় চাঁদ ফিরে আসে,
পূর্নিমার রূপ বদলায় না।

আমরা তো একদিন
অথবা অন্যভাবে
পথ চলেছিলাম,
মাঝে যেকোনো এক মোড়ে
একটি ঘর ছিল,
যে ঘরের দরজা আজ বন্ধ।
সে ঘরের জানালায়,
একটি অচেনা মুখ তাকিয়ে থাকে,
যে মুখটি আমার ছিল না।

পৃথিবী ঘুরে চলে,
যতটা চেয়েছিলাম, ততটুকু
হাতে কিছুই আসেনি,
ফিরে আসার পথে
এখন আর কোনো আলো নেই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024