শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

জুলাই আন্দোলনে আহতদের ‘রিকশা মিছিল’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ পড়া হয়েছে

জুলাই-আগস্ট আন্দোলনে আহত ছাত্র-জনতার উদ্যোগে মঙ্গলবার ‘র‍্যালি ফর জাস্টিস’ নামে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১টা ১০ মিনিটে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে ‘ওয়ারিয়র্স অব জুলাই’ ব্যানারে রিকশা মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যানে মানবাধিকার সমাবেশে যোগ দিয়েছিল।

সেখানে মায়ের ডাক নামে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্ল্যাটফর্মের আয়োজনে এই মানবাধিকার সমাবেশ আয়োজন করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে এই মানবাধিকার সমাবেশে আয়োজন করা হয়।

মায়ের ডাক-এর স্বেচ্ছাসেবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইব্রাহীম মাহমুদ বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে ইতোমধ্যে ভুক্তভোগীদের গণজমায়েত শুরু হয়েছে। সেখানে বিভিন্ন স্থান থেকে ভুক্তভোগীরা অংশ নিয়েছিলেন।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে যারা অন্যায়ভাবে নিপীড়নের শিকার হয়েছে, তারা অংশ নিয়েছে। সেখানে ওয়ারিয়র্স অব জুলাই-এর ব্যানারে গত জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরাও এসেছেন। মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024