শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ব্যবসায়ীদের থেকে কর বিষয়ে প্রস্তাব চেয়েছে এনবিআর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৯ পড়া হয়েছে

২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রণয়নের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যবসায়ী সংগঠনগুলোর কাছ থেকে প্রত্যক্ষ কর সম্পর্কিত প্রস্তাব ও সুপারিশ চেয়েছে। এর মাধ্যমে আয়করসহ অন্যান্য প্রত্যক্ষ করব্যবস্থাকে আরও যুগোপযোগী ও অংশীদারত্বমূলক করা হবে।

এনবিআর বিভিন্ন ব্যবসায়ী চেম্বার এবং বণিক সমিতিগুলোর কাছে ২০ ফেব্রুয়ারির মধ্যে তাদের প্রস্তাব এবং মতামত জমা দেওয়ার অনুরোধ করেছে। প্রস্তাবগুলো হার্ড কপিতে বা ই-মেইলের মাধ্যমে জমা দেওয়া যাবে।

এনবিআরের পাঠানো চিঠিতে চারটি মূল বিষয় সম্পর্কে ব্যবসায়ীদের মতামত চাওয়া হয়েছে। বিষয়গুলো হলো ২০২৩ সালের আয়কর আইন, ২০২৪ সালের উৎসে কর বিধিমালা, ২০০৩ সালের ভ্রমণ কর আইন এবং ১৯৯০ সালের দান কর আইন।

এনবিআর জানিয়েছে, এই প্রস্তাবগুলোর মাধ্যমে ব্যবসায়ী সংগঠনগুলো তাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রত্যক্ষ কর আইন ও বিধি সম্পর্কে সুচিন্তিত মতামত দেবে। এসব মতামত ও সুপারিশ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট তৈরির কাজে সহায়ক হবে।

এনবিআর আশা করছে, ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া এই প্রস্তাবগুলো আইনি কাঠামোকে আরও উন্নত করতে এবং করব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি করতে সহায়তা করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024