শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ডেটিং অ্যাপসে ভরসা নেই

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৩ পড়া হয়েছে

মালয়ালম ও তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী পার্বতী থিরুভতু। ২০০৬ সালে ‘আউট অব সিলেবাস’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু। ‘বেঙ্গালুরু ডেজ’, ‘এন্নু নিনতে মইদেন’, ‘চার্লি’সহ অনেক আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। তামিল ইন্ডাস্ট্রিতেও রয়েছে তাঁর সফল পদচারণ। ইরফান খানের সঙ্গে ‘কারিব কারিব সিঙ্গেল’সহ একাধিক হিন্দি প্রজেক্টেও দেখা দিয়েছেন।

শুধু একজন সফল অভিনেত্রী নয়, পার্বতী নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নারীদের কণ্ঠস্বর হিসেবেও। চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নারীদের বিরুদ্ধে ঘটে যাওয়া যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার তিনি। সাধারণত ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু বলেন না পার্বতী। তবে সম্প্রতি ফিল্মফেয়ারে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সম্পর্কে কিছু কথা প্রকাশ্যে এনেছেন।

পার্বতী জানিয়েছেন, একসময় মানসিক স্বাস্থ্য নিয়ে লড়াই করতে হয়েছে তাঁকে। নানা কারণে উদ্বিগ্ন থাকতেন। সেটা প্রভাব ফেলেছিল তাঁর কাজ ও আচরণে। অকারণে রেগে যেতেন। সেটা এতই প্রকট হয়েছিল যে হারাতে হয়েছিল এক প্রেমিককে। পার্বতী বলেন, ‘ওই সময় আমার জীবনে একজন চমৎকার মানুষ এসেছিল। কিন্তু আমি শর্ট টেম্পার ছিলাম, যা আমার সম্পর্কটা নষ্ট করে দিয়েছিল। অনেক বছর পর তার সঙ্গে দেখা করে ক্ষমাও চেয়েছিলাম। সেই অভিজ্ঞতা সম্পর্কের বিষয়ে আরও সতর্ক হতে শিখিয়েছে আমাকে।’

অভিনেত্রী জানিয়েছেন, সেই থেকে তিনি সাবেক প্রেমিকদের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখেন। তিন বছর ধরে সিঙ্গেল পার্বতী। তিনি কখনো সহ-অভিনেতা বা পরিচালকদের সঙ্গে প্রেম করেননি। তবে চলচ্চিত্রের কারিগরি দিকে যাঁরা জড়িত, এমন কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন।

ডেটিং অ্যাপস নিয়েও কথা বলেছেন পার্বতী। জানিয়েছেন, সম্পর্ক তৈরির জন্য এসব অ্যাপসে ভরসা নেই তাঁর। পার্বতী বলেন, ‘মাঝেমধ্যে আমি এসব ডেটিং অ্যাপসে যাই। কিন্তু এসব অ্যাপসে ভরসা নেই। বেশির ভাগ সময় নিজের অ্যাকাউন্ট সাসপেন্ড করে রাখি। কারণ, প্রেমের ক্ষেত্রে আমি অনেকটা সাবেকি ধারণায় বিশ্বাসী। পরস্পরকে ভালোভাবে জানার পর, চেনার পরই সম্পর্ক তৈরিতে বিশ্বাসী।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024