শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ডিবি হেফাজতে ডিআইজি মোল্যা নজরুল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮ পড়া হয়েছে

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে সংযুক্ত থাকা ডিআইজি মোল‍্যা নজরুল ইসলামকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে তাকে ডিবি হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তবে তাকে সুনির্দিষ্ট কোন অভিযোগে এবং কোথা থেকে আটক করা হয়েছে— এ বিষয়ে তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে ছাত্র-জনতার গণআন্দোলনে বল প্রয়োগ করে সবচেয়ে বেশি আলোচিত পুলিশের অনেক সদস্যদের বিরুদ্ধে সারা দেশে হত্যা মামলা হয়েছে।

এরমধ্যে এসব মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও শহীদুল হকসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ২৮ সদস্য গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এরমধ্যে ডিআইজি মোল্যা নজরুলকে হেফাজতে নেওয়ার তথ্য দিলো পুলিশ।

গণআন্দোলনের মুখে পতন হওয়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মোল্যা নজরুল সর্বশেষ সিআইডিতে কর্মরত ছিলেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে বদলি, পদোন্নতি, বাধ্যতামূলক অবসর ও চাকরিচ্যুতির সিদ্ধান্তের ধারাবাহিকতায় বিদায়ী বছরের ৭ অক্টোবর ডিআইজি মোল্যা নজরুলকে সারদা পুলিশ অ্যাকাডেমিতে সংযুক্ত করা হয়।

এর আগে তিনি গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশসহ (ডিবি) পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন।

২০১৩ সালের এপ্রিলে মোল্যা নজরুল ঢাকা ডিবির ডিসি থাকা অবস্থায় এক ব্যবসায়ীকে গ্রেফতার করে এক কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার পর তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে নজরুলকে ওই পদ থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। তবে একই বছরের ১২ নভেম্বর ঘুষ নেওয়ার সম্পৃক্ততা ‘না পাওয়ায়’ নজরুলকে দায়মুক্তি দেয় দুদক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024