শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এবার অভিনয়ে সেই ভাইরাল ডা. সাবরিনা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ পড়া হয়েছে

আলোচিত ডা. সাবরিনা ১৫ বছর পর অভিনয়ে ফিরেছেন। ‘অভিমানে তুমি’ শিরোনামের একটি নাটকে ফজলুর রহমান বাবুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। এসকে শুভ ‘অভিমানে তুমি’ নাটকটি পরিচালনা করেছেন।

ইতোমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। পনেরো বছর আগে জনপ্রিয় মডেল তারকা, অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন সাবরিনা।

অভিনয় ভীষণ চ্যালেঞ্জিং একটি বিষয় উল্লেখ করে নাটক প্রসঙ্গে সাবরিনা গণমাধ্যমকে বলেন, পরিচালক যেভাবে আমাকে চরিত্র বুঝিয়ে দিয়েছে, যেভাবে অভিনয় করতে বলেছেন সেভাবেই করার শতভাগ চেষ্টা করেছি। অভিনয় ভীষণ চ্যালেঞ্জিং একটি বিষয়।’

তার কথায়, ‘আমি যে কোনো কাজই ভীষণ সিরিয়াসলি করি। অভিনয়ের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। সহশিল্পী শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাই ভীষণ সহযোগিতা করেছেন।’

‘যেহেতু অভিনয়ের প্রতি অনেক আগে থেকেই একটা ভালোলাগা ছিল, তাই অনেক দেরিতে হলেও আবারও চ্যালেঞ্জিংয়ের জায়গাটা নতুন করে বুঝার চেষ্টা করছি।’

উল্লেখ্য, ২০২০ সালের ২৩ জুন করোনার ভুয়া সনদ দেয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ডা. সাবরিনাসহ আরও ছয়জনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। নিম্ন আদালতে তার সাজা হলেও উচ্চ আদালতে আপিল আবেদন করে জামিন পান তিনি। প্রায় তিন বছর কারাগারে কাটিয়ে গত বছরের ৫ জুন জামিনে মুক্তি পান সাবরিনা।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ভাইরাল হয়েছিল। যেখানে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত অভিনয়শিল্পীদের একটি দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমানোর জন্য নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলাপ-আলোচনা করতেন। যেখানে অভিনেতা ফজলুর রহমান বাবু যুক্ত ছিল। a

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024