শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

চট্রগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ব্যবস্থাপনার দায়িত্ব পেলো ইবিএল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৭ পড়া হয়েছে

উদ্বোধনকৃত শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভার (চট্রগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে) এর টোল সংগ্রহ ও জমা ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে ইস্টার্ন ব্যাংক পিএলসি। টোল সংগ্রহে দক্ষতা ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে ইস্টার্ন ব্যাংকের সঙ্গে একটি পার্টনারশীপ চুক্তি স্বাক্ষর করেছে চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। চট্রগ্রামের পরিবহণ অবকাঠামো ও রাজস্ব ব্যবস্থাপনার আধুনিকীকরণে এই পার্টনারশীপ একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

আজ, চট্রগ্রামের আগ্রাবাদ হোটেলে চুক্তিতে স্বাক্ষর করেন সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম এবং ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার।

পার্টনারশীপ চুক্তির অধীনে চট্রগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত এলিভেটেড এক্সপ্রেসওয়ের সকল স্বক্রিয় টোলবুথে দৈনিক টোল সংগ্রহ তদারকি করা ছাড়াও সংগৃহীত অর্থ সিডিএ কর্তৃক নির্ধারিত ইবিএল একাউন্টে জমা করার দায়িত্ব পালন করবে ইস্টার্ন ব্যাংক। এর ফলে আর্থিক জবাবদিহিতা ও অপারেশন্স দক্ষতা বৃদ্ধি পাবে।

ইস্টার্ন ব্যাংক টোল সংগ্রহে গতিশীলতা আনতে আধুনিক ডিজিটাল সমাধানের ব্যবহার করবে। এক্সপ্রেসওয়েটি ব্যবহারকারী যাত্রীদের চাহিদা বিবেচনা করে এবং টোল সংগ্রহ ব্যবস্থায় দক্ষতা আনতে ইবিএল সিডিএর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সমাধান প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে, যার ফলে যানজট হ্রাস পাবে এবং সার্বিক টোল ব্যবস্থাপনায় সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত হবে।

অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম বলেন, “ইস্টার্ন ব্যাংকের সঙ্গে পার্টনারশীপের ফলে আমাদের টোল ব্যবস্থাপনা সিস্টেম অধিক কার্যকরি হবে। টোল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাবে, যা চট্রগ্রামের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, “আমাদের ব্যাংকিং এক্সপার্টাইজ এবং ডিজিটাল সমাধান ব্যবহার করে টোল সংগ্রহে শৃংখলা নিশ্চিতে সিডিএকে সহায়তা করতে পারাটা আমাদের জন্য একটি বিশেষ সুযোগ বলে মনে করি। এর মাধ্যমে বাংলাদেশে স্মার্ট অবকাঠামোর উন্নয়নে এবং নিরবিচ্ছিন্ন আর্থিক সেবা প্রদানে আমাদের অঙ্গীকার পুনর্ব্যাক্ত হয়েছে”।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিডিএ’র প্রকল্প প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান, সেক্রেটারি রবীন্দ্র চাকমা; ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, আঞ্চলিক শাখা প্রধান মেসবাহ উদ্দীন আহমেদ, কর্পোরেট ব্যবসা- চট্রগ্রাম প্রধান সঞ্জয় দাসসহ উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তাবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024