শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ন্যাশনাল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯১ পড়া হয়েছে

বেসরকারি ন্যাশনাল ব্যাংক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি আইটি অডিট প্রফেশনালস পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইন ছাড়াও সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম: আইটি অডিট প্রফেশনালস

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: আইটি/সিএস/সিএসই/ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিআইএসএ, আইএসও/আইইসি ২৭০০১ লিড অডিটর বা সিআইএসএম, সিআইএসএসপি থাকলে ভালো। সিনিয়র প্রিন্সিপাল অফিসার/অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মর্যাদার পদের জন্য আইটি অডিটিং, ইনফরমেশন সিকিউরিটি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৯ থেকে ১২ বছর; প্রিন্সিপাল অফিসার পদের জন্য পাঁচ থেকে ছয় বছর এবং সিনিয়র এক্সিকিউটিভ অফিসার/এক্সিকিউটিভ অফিসার পদের জন্য তিন থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আইটি সিস্টেম অডিট, নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ও কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকতে হবে।

বাংলাদেশ ব্যাংকের আইসিটি রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইনস, সাইবার সিকিউরিটি এবং এএমএল/সিএফটি সিস্টেম সম্পর্ক জানাশোনা থাকতে হবে। অ্যাকসেস কন্ট্রোল, ডাটা ইন্টেগ্রিটি, সিস্টেম চেঞ্জ ও ডিজাস্টার রিকভারিতে দক্ষ হতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। এ ছাড়া সিভিসহ আবেদনপত্র সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে পাঠানো যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, হিউম্যান রিসোর্সেস ডিভিশন, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, হেড অফিস, ১১৬/১, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, রমনা, ঢাকা–১০০০।

আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৫।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024