শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

স্ত্রীকে নিয়ে পর্দায় আসছেন ইমন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৯ পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছরের অনবদ্য সংসার অভিনেতা মামনুন ইমন ও আয়েশা ইসলামের। ব্যক্তিগত জীবনে ইমন গোপনীয়তা বজায় রাখতেই যেন স্বাচ্ছন্দ্য বোধ করেন। যদিও স্বামী ইমন শোবিজে ব্যস্ত থাকেন, তবুও স্ত্রী আয়েশাকে কখনোই পর্দায় দেখা যায়নি।

তবে এবার প্রথমবারের মতো একটি বিজ্ঞাপনে এক সঙ্গে কাজ করেছেন দুজনে। বিজ্ঞাপনটির মাধ্যমে প্রথমবার অভিনয়ে নাম লেখালেন নায়কপত্নী আয়েশাও।

২০০৮ সালে আয়েশাকে বিয়ে করার সাত বছর পর বিয়ের খবরটি প্রকাশ পায়। এখন তারা একসঙ্গে প্রথমবারের মতো পর্দায় হাজির হচ্ছেন। সম্প্রতি এই দম্পতি বিজ্ঞাপনটির শুটিংও সেরেছেন।

ইমন বলেন, এটি একটি অনন্য এবং স্মরণীয় অভিজ্ঞতা ছিল আমার জন্য। স্বামী-স্ত্রী মিলে কাজ করেছি। এটিই প্রথমবার, তবে শেষবার কিনা জানিনা।

নায়ক জানালেন, স্ত্রীর সঙ্গে কাজের জন্য একটি রোমান্টিক গল্পকেই বেছে নিয়েছেন তিনি। এটি দর্শকেরও ভালো লাগবে বলে প্রত্যাশা তার।

অন্যদিকে প্রথমবারের মতো মডেল হওয়া প্রসঙ্গে আয়েশা বলেন, ইমন সাহস জুগিয়েছে তাই কাজটি করতে পারলাম। এটা একটা নতুন অভিজ্ঞতা আমার জন্য। দেখার অপেক্ষায় আছি কেমন ফিডব্যাক আসে।

খুব শিগগিরই বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন মাধ্যমে প্রচার হবে বলে জানিয়েছেন ইমন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024