শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাকিব যা পারেননি, তা-ই করে দেখিয়েছেন সানি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৩ পড়া হয়েছে

ইংলিশ কাউন্টি ক্রিকেটে সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য দুইবার পরীক্ষা দিতে হয় সাকিব আল হাসানকে। এরপরও পাশ করতে পারেননি। যার ফলে এখন আন্তর্জাতিক ক্রিকেটে এই অলরাউন্ডারের বোলিং নিষিদ্ধ।

কিন্তু বিপিএলে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠার পর প্রথমবার পরীক্ষা দিয়েও পাশ করেছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি।

চলতি মাসের প্রথম দিনে বিপিএলে মুখোমুখি হয়েছিল বরিশাল ও চিটাগং। সে ম্যাচে দলটির হয়ে ৪ ওভার বল করে ৪১ রানে ১ উইকেট তুলে নেন সানি। ম্যাচের পর তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা।

বিপিএল শেষ হওয়ার পর মিরপুরে পরীক্ষা দিয়েছিলেন সানি। সেখানে তার পাশ করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। জানা গেছে, তারা সানির বলে কোনো ত্রুটি খুঁজে পাননি। ফলে বল করতে কোনো বাধা নেই এই বাঁহাতি স্পিনারের।

তবে বিসিবির সে সূত্র আরও জানিয়েছে, আবারও যদি সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে, তখন দেশের বাইরে নিরপেক্ষ ল্যাবে পরীক্ষা দিতে হবে তাকে।

শুধু সানি-ই নন, বিপিএলে তার চিটাগং সতীর্থ আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়েও সন্দেহ উঠেছিল। পরে পরীক্ষা দিয়ে সন্দেহমুক্ত হয়েছিলেন আলিসও।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024