শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

জাতীয় রাজস্ব বোর্ডে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৪

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৭ পড়া হয়েছে

অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, প্রশাসন-২ (সমন্বয়) শাখার ছাড়পত্র অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনে ১১-২০তম গ্রেডে জনবল নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাঁচ ক্যাটাগরির পদে মোট ১১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ডের ২০২৪ সালের ২০ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার দরকার নেই। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন ফি, বয়স ও চাকরি শুরুর সময় পরিবর্তন করা হয়েছে।

১. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১৪

যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক পাস

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

২. পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ২২

যোগ্যতা: স্নাতক বা সমমান পাস

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা:৩৫

যোগ্যতা: স্নাতক বা সমমান পাস

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

৪. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক/ অফিস সহকারী

পদসংখ্যা:৯

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৫. পদের নাম: ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর

পদসংখ্যা: ৩৪

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

যেভাবে আবেদন—

আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের (http://nbr.teletalk.com.bd/) মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে।

আবেদন ফি—

পরীক্ষা ফি ১০০ টাকা ও সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃগোষ্টী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীরা পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও সার্ভিস চার্জ বাবদ ৬টাসহ মোট ৫৬ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদন শুরুর তারিখ ও সময়—
১১ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২০ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024