শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

প্রিয়াঙ্কাদের মতো দামি উপহার না পেয়ে হতাশ অভিনেত্রী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ পড়া হয়েছে

ভারতীয় অভিনেত্রী দিয়া মির্জা, লারা দত্ত ও প্রিয়াঙ্কা চোপড়ারা যখন মিস ইন্ডিয়াসহ বিভিন্ন খেতাব অর্জন করেন তখন তারা নামিদামি একাধিক পুরস্কার জিতেন। কিন্তু মিসেস ইন্ডিয়া হওয়ার পরও অদিতি গোবিত্রিকরের ঝুলি ছিল শূন্য। সম্প্রতি এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অদিতি।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মিসেস ইন্ডিয়া হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন অদিতি গোবিত্রিকর। ভারতীয় ইন্ড্রাস্ট্রিতে দিয়া মির্জা, লারা দত্ত এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তার সম্পর্কের কথাও বলেছেন অভিনেত্রী।

মডেলিংয়ের হাত ধরে কর্মজীবন শুরু করেছিলেন অদিতি। ২০০০ সালে মিসেস ইন্ডিয়া খেতাব জিতেছিলেন তিনি। প্রিয়াঙ্কা, লারা এবং দিয়ারাও তখন অংশগ্রহণ করেননি। অদিতিও জিতে ছিলেন মিসেস ইন্ডিয়া খেতাব, পাশাপাশি শুরু করেছিলেন অভিনয়ও। তবে কেবল অভিনয় নয়, অদিতি তার পাশপাশি নিজের পড়াশোনাও চালিয়ে গিয়েছেন, করেছেন পিএইচডিও।

তার মডেলিংয়ের সময়ের কথা মনে করে, অদিতি জানিয়েছেন যে, কীভাবে তিনি, প্রিয়াঙ্কা, লারা এবং দিয়া মডেলিং জগতে একসঙ্গে তাদের পথ চলা শুরু করেছিলেন। পরে একই বছরে তারা প্রত্যেকেই নিজের জায়গা তৈরি করেন। জেতেন নানা খেতাবও। তারা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে তাদের জয় উদযাপন করেন, কিন্তু এত সব কিছুর পরও তাদের মধ্যকার সম্পর্ক অটুট।

অদিতি জানান, যখন প্রিয়াঙ্কা, লারা এবং দিয়া বাড়ি, গাড়ির মতো দামি দামি সব পুরষ্কার পেয়েছিলেন, তখন তিনি মিসেস ইন্ডিয়া হিসেবে শুধুমাত্র একটি ফুলের তোড়া পেয়েছিলেন। মজার ছলে তিনি বলেছিলেন যে, তিনি তাদের পুরস্কারের জন্য ঈর্ষান্বিত বোধ করেছেন।

প্রসঙ্গত, অভিনেত্রী অদিতি গোবিত্রিকর সম্প্রতি একটি ছবি থেকে বাদ পড়া নিয়ে মুখ খুলেছেন। দক্ষিণ আফ্রিকায় ওই ছবি কিছু দৃশ্যের শুটিংয়ের কথাও তিনি ভাগ করেছেন এক সাক্ষাৎকারে। অভিনেত্রী ছবি থেকে বাদ পড়ার জন্য হতাশাও প্রকাশ করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024