শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শিল্পার স্বামী বিষয়ে চমকপ্রদ তথ্য দিলেন অভিনেত্রী গহনা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি কেসের চমকপ্রদ তথ্য প্রকাশ্যে এলো। ইডির জেরায় একাধিক অজানা তথ্য প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেত্রী গহনা বশিষ্ঠ। জানালেন রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি হালচাল। একই সঙ্গে বললেন রাজ কুন্দ্রার সঙ্গে তার কখনো দেখা হয়নি।

অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে ২০২১ সালে গ্রেফতার করা হয় পর্নোগ্রাফি আইনে। যদিও পরে জামিনে ছাড়া পান তিনি। এখনো এই কেসের তদন্ত চালাচ্ছে ইডি। আর গভীরভাবে তদন্ত করছেন তারা। আর সেই কেসের জন্য গহনা বশিষ্ঠকে এদিন ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। সেখানেই একাধিক অজানা তথ্য প্রকাশ্যে আনেন অভিনেত্রী।

রাজ কুন্দ্রা কি আদৌ জড়িত ছিল এই কেসে? এ বিষয়ে প্রশ্ন করা হলেন গহনা বশিষ্ঠ বলেন, রাজ কুন্দ্রার সঙ্গে তার কখনই দেখা হয়নি। তবে প্রতিটি কাজের জন্য তিনি তিন লাখ টাকা করে পেতেন। উমেশ কামাথের মাধ্যমে তার সঙ্গে সব যোগাযোগ করা হতো বলেই জানান তিনি।

গহনা এদিন জেরায় আরও জানান, তার সঙ্গে সেখানকার লোকজনের যেখানে দেখা হতো, সেসব জায়গায় গিয়ে তিনি ভিয়ান ইন্ডাস্ট্রিজ লেখা দেখতেন। তবে বাস্তবে ব্যক্তিগতভাবে রাজ কুন্দ্রার সঙ্গে গহনার দেখা না হলেও সেই অফিসগুলো যেখানে তিনি মিটিংয়ের জন্য যেতেন, সেখানে রাজ কুন্দ্রা এবং তার পরিবারের ছবি দেখেছেন বলেই জানান। আর সেসব দেখেই গহনার মনে হয়েছিল হটশট অ্যাপটি রাজ কুন্দ্রার। অর্থাৎ তিনি সেটার মালিক।

এ বিষয়ে গহনা বলেন, অফিসেও রাজ কুন্দ্রার ছবি ছিল। আমার মনে হয়েছিল— রাজ কুন্দ্রা মালিক না হলে কেন তার ছবি দেয়ালে টাঙানো থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024