শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিএনপির লংমার্চ ঘিরে আখাউড়া সীমান্তে নিরাপত্তা জোরদার ভারতের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ পড়া হয়েছে

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ‘ঢাকা টু আখাউড়া লংমার্চ’ শুরু করেছে বিএনপির তিন সংগঠন। দলটির এই কর্মসূচিকে হালকাভাবে না নিয়ে নিরাপত্তা জোরদার ভারত ও ত্রিপুরা রাজ্য সরকার।

বুধবার (১১ ডিসেম্বর) আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট ও ত্রিপুরা রাজ্যের গোটা সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে ভারত।

জানা গেছে, এদিন সকাল থেকেই রাজধানী আগরতলার পার্শ্ববর্তী আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টে ভারতীয় নিরাপত্তা বাহিনীর তৎপরতা ছিল লক্ষ্যনীয়। পশ্চিম জেলার পুলিশ সুপারকে চেকপোস্টের বাইরে দাঁড়িয়ে নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করতে দেখা গেছে। আখাউড়া সীমান্তে বিএসএফের পাশাপাশি টিএসআর বাহিনী এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণে মজুদ করা হয়েছে রায়ট কন্ট্রোল ভ্যান, জলকামান ও টিআর গ্যাস শেল।

এ বিষয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার ড. কিরণ কুমার বলেন, উত্তেজনাকর পরিস্থিতির কথা চিন্তা করে গত এক সপ্তাহ ধরে আখাউড়াসহ রাজ্যের সীমান্ত এলাকায় বিএসএফের সংখ্যা বাড়ানো হয়েছে এবং পুলিশ বাহিনীও টহল দিচ্ছে। গোয়েন্দা বাহিনীকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। যেকোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা সংশ্লিষ্ট সব বাহিনী প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, আখাউড়া সীমান্তে নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হলেও যাত্রী পারাপার অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024