শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নগদের প্রশাসকের ওপর হামলার নিন্দা বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮২ পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল বুধবার নগদ-এর প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) কেন্দ্রীয় ব্যাংকের সামনে এ ঘটনার প্রতিবাদ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, ঢাকা, এই হামলার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এছাড়া, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বিশেষ নিরাপত্তা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

কাউন্সিলের সভাপতি এ. কে. এম. মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ আহত মুহম্মদ বদিউজ্জামান দিদারের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

গত ১২ ফেব্রুয়ারি বুধবার বিকেলে বনানী ১২ নম্বর সড়কে অফিস থেকে ফেরার পথে তিনি ও তার গাড়িচালক দুর্বৃত্তদের হামলায় আহত হন; হামলাকারীরা তার গাড়িও ভাঙচুর করে।

উল্লেখ্য, একই দিন সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) নগদ-এর প্রধান কার্যালয়ে অভিযান চালায়। দুদকের উপ-পরিচালক রুহুল হকের নেতৃত্বে এই অভিযানে প্রাথমিকভাবে নগদ-এর বিরুদ্ধে ১,৭০০ কোটি টাকা পাচার এবং ৬৪৫ কোটি টাকার ই-মানি অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানা যায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024