শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

জানা গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের সহ-অধিনায়কের নাম

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৫ পড়া হয়েছে

সহ-অধিনায়কের নাম ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার নাজমুল হোসাইন শান্তর ডেপুটি চূড়ান্ত করল বিসিবি। প্রত্যাশিতভাবে মেহেদী হাসান মিরাজকেই দেওয়া হলো সহ-অধিনায়কত্বের দায়িত্ব।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ও ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করেছিলেন মিরাজ। শান্ত ইনজুরি কাটিয়ে ফেরায় এবার তার ডেপুটি হলেন এই অলরাউন্ডার।

সপ্তাহখানেক আগে শেষ হওয়া বিপিএলে খুলনা টাইগার্সকে নেতৃত্ব দেন মিরাজ। নিজে দারুণ পারফর্ম করার পাশাপাশি দলকে দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত নিয়ে যান এই অলরাউন্ডার।

এদিকে শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ের বিমান ধরবে বাংলাদেশ দল। তার আগের দিন বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিরাজের ভূমিকার বিষয়ে জানালো বিসিবি।

বোর্ড আরও জানিয়েছে, বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলন করতে শনিবার দুবাই যাবেন পেসার খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। দুই পেসারই ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ শেষে দেশে ফিরবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024