শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এক দিনে সারা দেশে গ্রেপ্তার ১৪৫৭, ‘ডেভিল’ ৫০৯ জন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০০ পড়া হয়েছে

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে ১ হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

ইনামুল হক সাগর জানান, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে আজ বিকেল পর্যন্ত ১ হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৫০৯ জন এবং অন্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেপ্তার ৯৪৮ জন।

২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্টে’ অস্ত্র উদ্ধার একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ, ১০টি রামদা, একটি চায়নিজ ছুরি, একটি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত ছুরি, দুটি চায়নিজ চাপাতি, একটি চায়নিজ কুড়াল, একটি কাঠের বাটযুক্ত দা, চারটি ধামা ও একটি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত কুড়াল উদ্ধার করা হয়েছে।

ডেভিল অর্থ হচ্ছে ‘শয়তান’ আর হান্ট অর্থ ‘শিকার’। ডেভিল হান্ট, যার বাংলা অর্থ দাঁড়ায় ‘শয়তান শিকার’ করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে বোঝানো হয়েছে। অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা ৮ ফেব্রুয়ারি রাত থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024