শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ন্যাটোর দেশগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া: জেলেনস্কি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৯ পড়া হয়েছে

রাশিয়া ন্যাটোর দেশগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি বছর বেলারুশে ১ লাখ ৫০ হাজার সেনা মোতায়েন করছে রাশিয়া। জেলেনস্কির ধারণা, এই সেনা ন্যাটো দেশগুলোর বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে।

আজ শুক্রবার মিউনিখে আয়োজিত এক নিরাপত্তা সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘রাশিয়া এ বছর প্রশিক্ষণ ও শক্তি বৃদ্ধির জন্য বেলারুশে ১৫টি ডিভিশন প্রস্তুত করবে। এতে সেনাসংখ্যা হবে ১ লাখ থেকে ১ লাখ ৫০ হাজার।’

তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত নই, এই বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণ চালাবে কি না। তবে তারা আক্রমণ করবে— সেটা নিশ্চিত। হয় তারা ২০২২ সালের মতোই ইউক্রেনে প্রবেশ করবে, নয়তো পোল্যান্ড কিংবা বাল্টিক দেশগুলোর দিকে অগ্রসর হবে।’

জেলেনস্কির দাবি, ‘পুতিন ন্যাটো দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন এবং আগামী বছর এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করতে পারেন। তবে এটি শতভাগ নিশ্চিত নয়। আমরা আশা করি, তাঁকে থামানো সম্ভব হবে।’

তিনি নিরাপত্তার নিশ্চয়তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, ‘পুতিনকে থামানোর একমাত্র উপায় হলো আমাদের জন্য শক্তিশালী নিরাপত্তা নিশ্চিত করা।’

এদিকে জেলেনস্কির এই সতর্কবার্তা এমন সময়ে এক এল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ নেতা ভ্লাদিমির পুতিন ইউক্রেন সংকটের ভবিষ্যৎ নিয়ে আলোচনার উদ্যোগ নিয়েছেন।

২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনের প্রায় কয়েক হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর ফলে মস্কো ও পশ্চিমা বিশ্বের মধ্যে সম্পর্কের বড় সংকট সৃষ্টি করেছে। ১৯৬২ সালের কিউবান মিসাইল সংকটের পর এমনটি আর কখনো দেখা যায়নি।

চেরনোবিল পারমাণবিক চুল্লিতে হামলা করল রাশিয়াচেরনোবিল পারমাণবিক চুল্লিতে হামলা করল রাশিয়া
রাশিয়া এই আক্রমণকে প্রতিরক্ষামূলক বিশেষ সামরিক অভিযান হিসেবে উল্লেখ করেছে এবং রাশিয়ার দাবি, ইউরোপে ন্যাটোর পূর্বমুখী বিপজ্জনক সম্প্রসারণ রোধ করার জন্য এ যুদ্ধের প্রয়োজন ছিল। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করে ফেলেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024