শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

যুক্তরাজ্যে ক্যাবারগোলিনের প্রথম চালান পাঠিয়েছে রেনাটা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৩ পড়া হয়েছে

যুক্তরাজ্যের বাজারে ক্যাবারগোলিন ০.৫ মিলিগ্রাম ওষুধের প্রথম চালান পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনাটা পিএলসি। রেনাটার ইউকে এমএইচআরএ অনুমোদিত পদ্ধতিতে তৈরি ওষুধটি হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া ও পারকিনসন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বৈশ্বিক বাজারে স্বীকৃত এ ওষুধ বাংলাদেশের স্থানীয় বাজারে ক্যাবোলিন নামে পাওয়া যায়।

‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি ১৯৭৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২৮৫ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৩ হাজার ২৭২ কোটি ১৪ লাখ টাকা। কোম্পানিটির ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯০ শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৫১ দশমিক ২৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক ৯৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৬ দশমিক ৭৬ শতাংশ শেয়ার।

এদিকে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ৯২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ টাকা ৫৩ পয়সা। ৩০ জুন, ২০২৪ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৯৫ টাকা ৫৬ পয়সা। এছাড়া এ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৮ টাকা ১৬ পয়সা। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ৬২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২০ টাকা ৪০ পয়সা। ৩০ জুন, ২০২৩ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬৬ টাকা ৮৭ পয়সা।

এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৮ টাকা ১৮ পয়সা। এর আগের বছরে অর্থাৎ ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ১৪০ শতাংশ নগদ ৭ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪৭ টাকা ৬৮ পয়সা। ৩০ জুন, ২০২২ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৭৪ টাকা ৩৯ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৮ টাকা ০৭ পয়সা। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ১৪৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫১ টাকা ৯৪ পয়সা। ৩০ জুন, ২০২১ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬৩ টাকা ৮৫ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪৪ টাকা ৩৪ পয়সা।

এদিকে গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ৩ দশমিক ৯৯ শতাংশ বা ২০ টাকা বেড়ে প্রতিটি সর্বশেষ ৫২১ টাকা ৬০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ৫০৩ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৫২৭ টাকায় হাতবদল হয়। দিনজুড়ে কোম্পানিটির ৩৮ হাজার ৮৯৯টি শেয়ার মোট ১ হাজার ২৮৬ বার হাতবদল হয়। যার বাজারদর ২ কোটি ১ লাখ ৭০ হাজার টাকা। গত এক বছরে কোম্পানির শেয়ারদর ৪৯৫ টাকা থেকে এক হাজার ১৪ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024