শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রে রুশ ড্রোন হামলার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৫ পড়া হয়েছে

ইউক্রেনের চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্রে উচ্চমাত্রার বিস্ফোরক ওয়ারহেড বহনকারী একটি রুশ ড্রোন আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। তবে রাশিয়া অভিযোগ অস্বীকার করেছে।

আল জাজিরা জানিয়েছে, ইউক্রেন যুদ্ধকে আলোচ্যসূচির অন্যতম প্রধান বিষয় হিসেবে তুলে ধরে জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিশ্বনেতা ও কূটনীতিকরা জড়ো হওয়ার সময় এ হামলার ঘটনা ঘটল।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ড্রোন হামলায় প্রতিরক্ষামূলক কন্টেইনমেন্ট শেল্টারটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন ছড়িয়ে পড়লেও নিভিয়ে ফেলা হয়েছে।

হামলার পর জেলেনস্কি ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ওই স্থানে তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা ৭৩টি ড্রোন ভূপাতিত করেছে এবং ৫৮টি ড্রোন তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024