শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইজতেমায় ৪৯ দেশের ১০২৩ বিদেশি মুসল্লি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৬ পড়া হয়েছে

৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর বয়ান করেছেন দিল্লির মাওলানা ইলিয়াস বিন সাদ। এর বাংলায় তরজমা করেছেন মাওলানা ওসামা ইসলাম। সকাল সাড়ে ৯টায় ফজিলত ও আদব সম্পর্কে বয়ান করেন মুফতি ইয়াকুব। এরপর ১০টা থেকে খিত্তায় খিত্তায় তালিম হবে জোহর পর্যন্ত।

জোহরের নামাজের পরে বয়ান করবেন আরব মেহমানরা। তরজমা করবেন মাওলানা মোস্তফা খলিল। আসরের নামাজের পর বয়ান করবেন হাফেজ মঞ্জুর। তরজমা করবেন মাওলানার রুহুল আমিন। আসরের বয়ান শেষে ময়দানের বয়ান মঞ্চে অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। যেখানে পাত্র-পাত্রী কেউ কাউকেই দেখবে না ও জানবে না। বিয়েতে থাকবে না কোনও যৌতুক বা শর্ত।

এদিকে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত ইজতেমার দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করেছেন ৪৯ দেশের ১০২৩ জন বিদেশি মুসল্লি। তবে বিদেশি মেহমান আগমন এখনও চলমান আছে। ইজতেমায় আগত বিদেশি মুসল্লির সংখ্যা প্রতিদিন বাড়ছে।

আজ মাগরিবের নামাজের পর বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। মাওলানা সাদ কান্ধালাভী (নিজামুদ্দিন অনুসারী) তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার ফজরের নামাজের পর বয়ান করবেন মাওলানা মোরসালিন। তরজমা করবেন মাওলানা ওসামা ইসলাম। হেদায়েতের বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।

মাওলানা সাদ কান্ধালাভী (নিজামুদ্দিন অনুসারী) তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, এবারের ইজতেমায় দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়েছেন। ইজতেমার দ্বিতীয় পর্বে (১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত) লাখ লাখ মুসল্লি দোয়া, জিকির ও ইবাদতে মশগুল রয়েছেন। আগামীকাল ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে নিজামুদ্দিন অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024