শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, উপপ্রধান আহত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৭ পড়া হয়েছে

লেবাননের রাজধানী বৈরুত বিমানবন্দরের কাছে জাতিসংঘের অস্থায়ী বাহিনী ইউনিফিলের গাড়িবহরে হামলা হয়েছে। এতে এক বিদায়ী উপপ্রধান আহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) লেবাননে দায়িত্ব শেষে নেপালের উদ্দেশে বৈরুত ত্যাগ করার সময় মেজর-জেনারেল চক বাহাদুর ধাকাল হামলায় আহত হন। গাড়িবহরটি শান্তিরক্ষীদের বৈরুত বিমানবন্দরে নিয়ে যাচ্ছিল। তখন এটি হামলার শিকার হয় এবং তাদের একটি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

জাতিসংঘের অস্থায়ী বাহিনী ইউনিফিল (ইউএনআইএফআইএল) এক বিবৃতিতে লেবানন কর্তৃপক্ষের কাছে এ হামলার ‘সম্পূর্ণ ও তাৎক্ষণিক’ তদন্তের দাবি জানিয়েছে।

আলজাজিরা বলছে, ইসরাইলের অভিযোগের পর বৈরুতে ইরানি বিমান অবতরণ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে লেবানিজ কর্তৃপক্ষ। তেল আবিবের অভিযোগ, বেসামরিক বিমান ব্যবহার করে ইরান হিজবুল্লাহর কাছে অবৈধভাবে জিনিসপত্র পাচারের চেষ্টা করছে। লেবানন সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার দ্বিতীয় দিনের মতো দেশটির একমাত্র বিমানবন্দরের রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা। সেই বিক্ষোভ থেকেই জাতিসংঘের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এবং লেবাননের সেনাবাহিনী ইউনিফিলের ওপর এই হামলার নিন্দা জানিয়েছে এবং দোষীদের গ্রেফতারে কাজ করার অঙ্গীকার করেছে।

অনলাইনে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, জাতিসংঘের একটি সাদা যানবাহনে আগুন জ্বলছে আর একদল হলুদ পতাকাবাহী যুবক শান্তিরক্ষীদের তাড়া করছে।

বিবৃতিতে ইউনিফিল জানিয়েছে, শান্তিরক্ষীদের ওপর এই জঘন্য হামলায় আমরা স্তম্ভিত। কারণ তারা দক্ষিণ লেবাননে কঠিন সময়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছিলেন।

এতে আরও বলা হয়, শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। আমরা লেবানন কর্তৃপক্ষের কাছে সম্পূর্ণ ও তাৎক্ষণিক তদন্তের দাবি জানাই এবং দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাই।’

লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ আল-হাজ্জার রাষ্ট্রীয় গণমাধ্যমে জানিয়েছেন, হামলাকে ‘শান্তিরক্ষী বাহিনীর বিরুদ্ধে অপরাধ’ বলে উল্লেখ করেছেন। এর প্রেক্ষিতে শনিবার একটি নিরাপত্তা বৈঠক আহ্বান করবেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024