শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মেট্রোরেল স্টেশনে এনসিসি ব্যাংকের এটিএম চালু সংক্রান্ত চুক্তি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে

এনসিসি ব্যাংক মেট্রোরেল এমআরটি-৬ লাইন এর সকল স্টেশনে এটিএম/সিআরএম মেশিন চালু করবে। এনসিসি ব্যাংক পিএলসি. এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিঃ (ডিএমটিসিএল) এর মধ্যে সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এবং এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এর উপস্থিতিতে ডিএমটিসিএল এর কোম্পানি সচিব খন্দকার এহতেশামুল কবীর ও এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময়, ব্যাংকের ইভিপি মোহাম্মদ তারিকুল আমিন, এসভিপি ও হেড অব রিটেইল এন্ড ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস বিজনেস জোবায়ের মাহমুদ ফাহিম, ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহাসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এনসিসি ব্যাংকসহ চুক্তি স্বাক্ষরকারী অন্যান্য ব্যাংগুলোকে এই ধরনের উদ্যোগে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এর ফলে মেট্রোরেলের যাত্রীদের জন্য একটি স্মার্ট ও ক্যাশলেশ পাবলিক ট্রান্সপোটেশন সিস্টেম তৈরী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, মেট্রোরেল ঢাকা মহানগরের শুধু যোগাযোগ ব্যবস্থাতেই আমূল পরিবর্তন আনে নাই; বরং একে কেন্দ্র করে ব্যবসা-বাণিজ্যও অনেক প্রসারিত হয়েছে। আগামীতে স্টেশনগুলোতে বিভিন্ন বিপণী-বিতান ও শপিংমল প্রতিষ্ঠার সুযোগ রয়েছে এবং সেগুলো করা হলে মেট্রোরেল স্টেশনগুলো সম্মিলিতভাবে একটা বড় বাণজ্যিক কেন্দ্রে পরিণত হবে। ভবিষ্যতের এই সম্ভবনাকে বিবেচনায় রেখে আজ বিভিন্ন ব্যাংক মেট্রোরেল স্টেশনগুলোতে তাদের এটিএম বুথ স্থাপন করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এই উদ্যোগ ভবিষ্যতে এখানে শুধু যাত্রীদের জন্যই না; এখানকার ব্যবসায়ীদের ও তাদের গ্রাহকদের জন্য অর্থলেনদেন সহজ ও নিরাপদ করবে। তিনি আগামীতেও মেট্রোরেল ও সংশ্লিষ্ট সকলের যেকোন ধরনের ব্যংকিং সেবা প্রদানের জন্য পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024