শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

৩৭৮ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, বিপুল অর্থ আটক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮ পড়া হয়েছে

অবৈধ লেনদেন ও অর্থপাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে গত বছরের ৫ আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৩৭৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের দুই হাজারের বেশি ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এতে মোট ১৬ হাজার কোটি টাকা আটক করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিএফআইইউ।

ক্ষমতার পরিবর্তনের পর সরকার অর্থপাচার ও বেআইনি লেনদেন বন্ধে জোরালো অভিযান শুরু করে। এর অংশ হিসেবে গত আগস্ট থেকে একের পর এক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে।

রাজনৈতিক অনিশ্চয়তা ও ব্যবসায়িক অস্থিরতার কারণে চলতি অর্থবছরে ব্যাংক ঋণের পরিমাণও বৃদ্ধি পেয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী— ২২ জানুয়ারি পর্যন্ত সরকারের নিট ব্যাংক ঋণ ১৫ হাজার ৭৫৯ কোটি টাকা ছাড়িয়েছে। আগের বছর একই সময়ে এই ঋণের পরিমাণ ছিল ঋণাত্মক ৭৭৮ কোটি ৩০ লাখ টাকা। চলতি অর্থবছরের জন্য সরকারের ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024