শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ওষুধ ও রসায়ন খাতে আয় বেড়েছে ১৩ কোম্পানির

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত রয়েছে ওষুধ ও রসায়ন খাতের ৩৪টি কোম্পানি। এর মধ্যে অক্টোবর-ডিসেম্বর’২৪ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ২৮টি কোম্পানি। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে ১৩ কোম্পানির। একই সময়ে আয় কমেছে ৮টির এবং লোকসানে রয়েছে ৭টি কোম্পানি।

আয় বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো- জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, কোহিনূর কেমিক্যাল কোং (বিডি) কোম্পানি লিমিটেড, একমি ল্যাবরেটরিজ লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ম্যারিকো, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি, এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এসিআই ফর্মুলেশনস লিমিটেড।

জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড: চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি ৯৮ পয়সা আয় (ইপিএস) হয়েছে। গত অর্থবছর একই সময়ে ০৭ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ৯১ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি ১ টাকা ৭১ পয়সা আয় হয়েছে। গত অর্থবছর একই সময়ে ১৫ পয়সা আয় হয়েছিল।

নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা আয় (ইপিএস) হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে ৯৮ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ২ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি ২ টাকা ২৫ পয়সা আয় হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে ২ টাকা ০৯ পয়সা আয় হয়েছিল।

ওরিয়ন ইনফিউশন : চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি ৪৯ পয়সা আয় (ইপিএস) হয়েছে। গত বছর একই সময়ে ৪১ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ৮ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি ১ টাকা ০৩ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে ১ টাকা ০৭ পয়সা আয় হয়েছিল।

কোহিনূর কেমিক্যাল কোং (বিডি) কোম্পানি লিমিটেড: চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি ৩ টাকা ৮৫ পয়সা আয় (ইপিএস) হয়েছে। গত বছর একই সময়ে ৩ টাকা ১০ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ৭৫ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ডাইলুটেড) ৬ টাকা ৮৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ৫ টাকা ৫১ পয়সা আয় হয়েছিল (ডাইলুটেড)।

একমি ল্যাবরেটরিজ লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৬৭ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ১৯ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৮৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫ টাকা ২ পয়সা।

বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬৫ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ২৬ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৪৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ২৫ পয়সা।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি ৭ টাকা ৪৫ পয়সা আয় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে ৫ টাকা ৯২ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ১ টাকা ৫৩ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুন-ডিসেম্বর, ২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১৪ টাকা ৩২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ১২ টাকা ৬৯ পয়সা।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ২১ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ৮৯ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর,২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৮৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৬৯ পয়সা।

প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো হয়েছে ৬ টাকা ১৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ১০ টাকা ১ পয়সা ছিল।

ম্যারিকো: তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ টাকা ৩৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩৪ টাকা ৯৩ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ৯ টাকা ৪৩ পয়সা।

অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা নয় মাসে (এপ্রিল-ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪৫ টাকা ৬৫ পয়সা। গত অর্থবছর একই সময়ে ইপিএস ছিল ১১৪ টাকা ২২ পয়সা।

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৭৫ পয়সা। গত অর্থবছর একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৭০ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ৫ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ৯ টাকা ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১১ টাকা ৯২ পয়সা।

এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬২ পয়সা। গত অর্থবছর একই সময়ে ইপিএস ছিল ৬০ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ২ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২০ পয়সা।

ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১৬ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ১৩ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুন’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩২ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ২০ পয়সা।

এসিআই ফর্মুলেশনস লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি ৪ টাকা ৪০ পয়সা আয় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল ২ টাকা ৭০ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ১ টাকা ৭০ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুন’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৬ টাকা ৭৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ৪ টাকা ৩৪ পয়সা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024